প্রকাশিত: ১২/০১/২০২২ ৬:০২ পিএম

কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২কক্সবাজারের চকরিয়া-ডুলহাজারা সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলিরবিল মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় মেলেনি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মালবাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুলহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে তারাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...