দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...


কক্সবাজারের জেলগেট এলাকায় পার্কিং করা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের বাস টার্মিনাল ও কলাতলী রোডের জেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনের কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গাড়ির পেছনের ইঞ্জিন বক্সের দিকে আগুন লাগার কারণে ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গাড়ির ইঞ্জিনের এসির তার পুড়ে গেছে। এসি গরম হয়ে পুড়ে গেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে এটি কোনো নাশকতা কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ
পাঠকের মতামত