প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ৫:৪৩ পিএম
ছবি-প্রতীকী

নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজারে যাত্রীবাহী পরিবহন হানিফের ধাক্কায় মোহাম্মদ কালু নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
এ ঘটনায় টমটম চালকসহ আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
১৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছে ঈদগাঁও পুলিশ। মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। ডুলহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নিহত মোহাম্মদ কালু ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত কালু ঈদগাঁও বাজারে যাওয়ার জন্য ইজিবাইক (টমটমে)উঠছিল।
এ সময় কক্সবাজারমুখি হানিফ পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১১-১২৪৭ গাড়ীটি সজোরে কালুকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং টমটম চালকসহ আরো একজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
পাশাপাশি ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে তদন্ত কেন্দ্রে আটক রাখে। ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...