ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০২/২০২৬ ১১:১১ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয়ভাবে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘রাত ১১টার দিকে শাহ ওমর মাজারসংলগ্ন একটি বিল থেকে হাত-পা ও মুখে কসটেপ (টেপ) বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।

আবদুল মালেকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘অভিযুক্ত আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে।

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...