প্রকাশিত: ০৪/০৯/২০২১ ১১:৪৫ এএম

কক্সবাজারের রামুতে বন বিভাগের জমিতে মুরগির ফার্ম নির্মাণকে কেন্দ্র করে ৩ বন কর্মকর্তা ও ৫ বনকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্য ৩ জন রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রামুর জোয়ারিয়ানালা পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম।

আহতরা হলেন— রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদিন, সোলতান মাহমুদ, আব্দুল জব্বার। বনপ্রহরী বাসুদেব বণিক এবং বাগান মালি অষীদ পাল।

বন কর্মকর্তা জানান, জোয়ারিয়ানালার একদল ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে চেয়েছিল। কিন্তু বনবিভাগের লোকজন তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বনকর্মকর্তাসহ কয়েকজন বনকর্মীদের ওপর হামলা করে। বিভিন্ন অস্ত্রের আঘাতে তাদের গুরুতর জখম করে।

বন কর্মকর্তা আরও জানান, এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা কার্যক্রম শেষ করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুত্র:রাইজিংবিডি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer