ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১:১৩ পিএম

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে মনিরুল আলম (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে দরিয়ানগর এলাকার খালেকের পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল আলম ওই এলাকার মৃত কালুর ছেলে।

স্থানীয় পরিবেশ কর্মী মোশারফ হোসেন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মনিরুল আলম একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে খালেকের পাহাড়ে তাকে দলছুট একটি হাতি আক্রমণ করে। এসময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আশিকুজ্জামান বলেন, মনিরুল আলমকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...