ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ৭:০৫ পিএম , আপডেট: ০৯/০৫/২০২৫ ৭:০৮ পিএম


কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মোহাম্মদ মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়দের ফেলা একটি জালে তার মরদেহ উদ্ধার করা হয়।


শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা ও স্থানীয় স্কুলশিক্ষক বেদারুল আলম।


নিহত মাহিদ কক্সবাজার সদরের হারুনুর রশিদের ছেলে এবং রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে হঠাৎ মাহিদ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খুঁজতে থাকেন এবং একপর্যায়ে একটি জালে মাহিদের নিথর দেহ উঠে আসে।


মাহিদের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে বলে জানান মামা বেদারুল।


এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ঘটনার খবর পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...