লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়ার আলিয়া আকবর ডেইল এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- এরফান উল্লাহ প্রকাশ ওরফে এরফান মাঝি ও নুর হোসেন।
কুতুবদিয়া থানার ওসি দিদার ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান চালালে এরফানের দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, রাইফেলের চারটি খোসা, ৪০০ ইয়াবা ও দুইজনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত এরফানের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
পাঠকের মতামত