উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৫/২০২৪ ১১:৪১ এএম

কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামে দুই লবণচাষীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোদাইল্যাদিয়া ও রাজাখালী ৭ ওয়ার্ডের ছরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে ও মোহাম্মদ আরফাত ছরিপাড়া এলাকার মোহাম্মদ জামালের ছেলে।

মৃত দিদারুল ইসলামের চাচাতো ভাই হাবিব জানান, ভোরে বৃষ্টিপাতের আশংকা দেখা দিলে লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার, সেখানেই সে বজ্রপাতের শিকার হন।

খবর পেয়ে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
এদিকে, মৃত আরফাতের স্বজনরা জানান, একইভাবে ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...