ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ৯:৫৫ পিএম

কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টো নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এ সময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের জনক।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দাফনের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...