প্রকাশিত: ২৯/০৭/২০২০ ৮:২৪ পিএম

ঢাকা: ৩০ জুলাই থেকে কক্সবাজারে পুনরায় শিডিউল ফ্লাইট চালু করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

তবে আপাতত প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা। তবে শিডিউল টাইম ও ভাড়া এখনো জানানো হয়নি।

কক্সবাজারে হোটেল চালু না হওয়ায় শুধু ফ্লাইট পরিচালানা করা হবে। হোটেল-মোটেল চালু হওয়া সাপেক্ষে শিগগিরই ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করবে ইউএস-বাংলা।

সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer