ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৩ ৮:২৩ এএম

কক্সবাজারে নিশাত আহম্মেদ নামে (২৫) এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পুলিশ।

তবে একটি সূত্র বলছে, নিহত তরুণী নিশাত তার প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত নিশাত আহম্মেদের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার ছৈয়দ আহম্মদের মেয়ে। সে উন্নয়ন সংস্থা (এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ধারণা নিশাত আত্মহত্যা করেছেন। সেদিন বিকেলের দিকেও নিশাতকে তারা রাস্তায় চলাচল করতে দেখেছেন। রাতে বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

বাড়ির মালিক গফুর সওদাগর জানান, গত একমাস আগে ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন নিশাত। সেখানে তিনি একা থাকতেন। তার কাছ থেকে কোনো পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেননি তিনি। নেই কোনো ভাড়াটিয়া চুক্তিনামাও।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। সুত্র: বাংলামেইল

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...