প্রকাশিত: ১৬/১০/২০২১ ১০:২৬ এএম

কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকা রোজিনা বেগমের (২০) আত্মহত্যার খবরে প্রেমিক রিদুয়ানুল ইসলাম (২২) আত্মহনন করেছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

প্রেমিকা রোজিনা বেগম উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বাসিন্দা নুরুল বশরের মেয়ে ও রিদুয়ানুল ইসলাম মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

এ বিষয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রোজিনা বেগম ইঁদুরমারার বিষ খান। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে প্রেমিক রিদুয়ানুল ইসলামও বিষপান করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer