উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৭:০৭ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস ওই আদেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৬ জুলাই মগনামা ইউপি কার্যালয়ের নিচতলায় ইউনয়ন মহিলা দলের সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন। এরপর ১৯ জুলাই এ ঘটনায় চেয়ারম্যান ইউনুছ সহ পাঁচজনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এবিষয়ে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুল ইসলাম গুন্দু বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় আসামী ইউনুছ চৌধুরী গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে সাত সপ্তাহের অস্থায়ী জামিন নেন। এ জামিনের সময় শেষ হলে সোমবার কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবার জামিন আবেদন করেন চেয়ারম্যান ইউনুচ। আদালত চেয়ারম্যান ইউনুচের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...