প্রকাশিত: ১৭/০৩/২০১৯ ৮:০৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যরা তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলও নিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার রাতে বলেন, গতকাল পুলিশের দুই উপসহকারী পরিদর্শক এবং একজন কনস্টেবল গ্রেপ্তার পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে বঙ্গবন্ধু বাজারে যান। এ সময় তাঁরা বাজারের একটি চায়ের দোকানে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি মামলার আসামি পারভেজকে গ্রেপ্তার করেন।

পরে পুলিশের ওই দলটি গ্রেপ্তারকৃতকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে চলে আসতে গেলে সন্ত্রাসীরা তাদের গতি রোধ করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পারভেজের সন্ত্রাসী বাহিনী পুলিশ সদস্যদের মারধর করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer