প্রকাশিত: ২৪/০১/২০১৯ ৭:৫০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত।নিহত হেলাল উদ্দিন (৩৫) মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের পুত্র।

বুধবার মধ্যরাতে উপজেলার মাতারবাড়িতে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার এসআই জুয়েল জানান, গভীর রাতে উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্নস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।

এ সময় ডাকাতের ছোঁড়া গুলিতে মহেশখালী থানার কনস্টবল টুটুল গুলিবিদ্ধ হয়ে আহত হন। এক পর্যায়ে ডাকাতদল পিঁছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে নিহত হেলাল উদ্দিনের বিরুদ্ধে দু’টি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...