ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৬/২০২৪ ২:৫৫ পিএম

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো: কাদিমাকাটা গ্রামের জহির আহমদের মেয়ে মুন্নি (৪) ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩)।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ওই দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলা করছিল। এর এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যায় ওই ‍দুই শিশু। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে দুই শিশুকে খুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়।

পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন আত্মীয়-স্বজনরা। দুজনেই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেন তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...