ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ৯:৩৮ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৯ জুন) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

এ দুর্ঘটনায় মৃত শিশুরা হলো – পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি (৩)। রোববার বিকেলে তাদের মরদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। ওই সময় পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। একপর্যায়ে হাফেজখানার পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে হাফেজখানার ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয়-স্বজনরা তাদের পুকুর থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...