ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৩ ৯:২৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়াসাদ ফয়সাল (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া নিজবাড়ির পুকুর থেকে উদ্ধার করে।

মারা যাওয়া রিয়াসাদ ফয়সাল মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর ২য় পুত্র এবং মেরিন একাডেমির শিক্ষার্থী।

নিহতের চাচাতো ভাই সায়েদ খান শান্ত বলেন, রিয়াসাদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে সে নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিয়ে ঘরের পুকুরে নেমে নিজেদের মধ্যে সাতার প্রতিযোগিতা দেয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা ফয়সাল চৌধুরী।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...