উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১২/২০২৩ ৮:২৪ এএম

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীতে পুকুরে ডুবে প্রাণ হারালো ৩ শিশু। তাদের মধ্যে দুইজন চাচাতো ভাই—বোন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি (০৩) ও মোহাম্মদ (২.৫)। একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় উপুড় হয়ে ওই দুই শিশু ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হরো। বাবা—মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার (২.৬) পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশিকুর রহমান। তিনি বলেন, অভিভাকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়।’

ওই তিন শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...