ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৬/২০২৪ ৯:০০ এএম
উখিয়ায় অবৈধ ভাবে পাহাড় কর্তনের দৃশ্য

কক্সবাজারের সদর উপজেলায় পাহাড় ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলা পুলিশ লাইনের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড় ধসে নিহতরা হলেন— পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেম আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। মাইমুনা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন, ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

তিনি বলেন, টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিলো। আজ রাত ৩টার দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ওই দম্পতি মারা যান। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান বলেন, কক্সবাজার শহরে বাদশা ঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...