ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ৭:৫০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ভারি বর্ষণে পাহাড় ধসে মাটি দেয়াল ভেঙ্গে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ছালেকুজ্জামান বলেন, গত এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রোববার (৬ আগস্ট) রাত থেকে অব্যাহত ভারি বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, পাহাড় ধসে দেওয়াল ভেঙে মাটি চাপা পড়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশু সন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...