উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/০৬/২০২৪ ১১:২৪ এএম

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত ভোররাত ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও তার স্ত্রী মা মাইমুনা আক্তার। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসে তাদের উপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের স্ত্রী মাইমুনা গর্ভবতী ছিলেন।

নিহত আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে বাদশাঘোনা ওমর ফারুক (রা.) জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন। রাতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল পাশে আমার বাড়িতে চলে আসার জন্য অনুরোধ করি। কিন্তু সে সমস্যা হবে না বলে ঘুমিয়ে পড়ার জন্য চলে যায়। আমি কি জানতাম তার এই ঘুম জীবনের শেষ ঘুম হবে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...