উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২২ ১০:০৯ পিএম
ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই বিভিন্ন স্কুল প্রাঙ্গণে আসতে শুরু করে শিক্ষার্থীরা।

দুপুরে ফল ঘোষণার সাথে সাথে তারা আনন্দ উল্লাসে মেতে উঠে। শিক্ষার্থীদের সাথে উল্লাসে সঙ্গী হন শিক্ষক – অভিভাবকরাও।

এদিকে জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যমতে এবার এসএসসি পরীক্ষায় কক্সবাজারে ২২ হাজার ৭১৯ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে আর অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪৭২ জন। পাশের হার ৮৮ দশমিক ৪৫ শতাংশ। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৫১ জন। এবারের ফলে পাশের হারে মেয়েদের চেয়ে এগিয়ে আছে ছেলেরা। তবে জিপিএ ৫ এ এগিয়ে আছে মেয়েরা।

জেলায় দাখিল পরীক্ষায় ৬হাজার ৮০১ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ৪৯৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১২৯৩ জন। পাশের হার ৮০ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪০১ জন শিক্ষার্থী।

এদিকে জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বরাবরের মতোই আকর্ষণীয়। তবে ফলাফলের সবদিক থেকে প্রথম হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২১২টি জিপিএ -৫ সহ ৯৯.৫৯% পাসের হার নিয়ে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে বিদ্যালয়টি।

এছাড়াও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৯০, বায়তুশ জব্বারিয়া একাডেমি ১০৮, কক্সবাজার মডেল হাই স্কুল ৩৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...