প্রকাশিত: ২৭/১২/২০২১ ৫:৩৪ পিএম , আপডেট: ২৭/১২/২০২১ ৫:৩৫ পিএম

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামীমুন তানজিন এ রিমান্ড দেন।

এর আগে দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এই ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব হেডকোয়ার্টার থেকে এক প্রেসব্রিফিংয়ে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের তার কাছ থেকে প্রাপ্ত স্বীকারোক্তি জানিয়েছে র‍্যাব। এখন পর্যন্ত এই মামলায় মূলহোতা আশিকসহ পাঁচজন গ্রেফতার হয়েছে।

প্রসঙ্গত, পর্যটক দাবিদার এক নারী দাবি করেছেন, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের সন্ত্রাসী আশিক ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে।

ওই নারীর অভিযোগে ভিত্তিতে হোটেলের ম্যানেজার ছোটনকে আটক করে র‌্যাব। এই ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় এজাহারনামীয় ৪ জনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারীর স্বামী। ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...