প্রকাশিত: ১৮/১২/২০২১ ১০:০৩ পিএম

কক্সবাজারের এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামে এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষনা করেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তিনি দুই বন্ধুর সাথে কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-ক্রাউনের একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। মৃত এস এম মাহাবুবুজ্জামান ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে বলে জানা গেছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‍১৭ ডিসেম্বর কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-ক্রাউনের ৪০৪ নম্বর কক্ষে উঠেন এস এম মাহাবুবুজ্জামান ও তার দুই বন্ধু। শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি সমুদ্রে গোসল করে নিজ কক্ষে ফিরে আবারও গরম পানি দিয়ে গোসল করেন। এরপর থেকে শরীর খারাপ লাগছে জানালে তাকে কক্সবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃতের ছোট ভাই মোঃ মার্শাল ঘটনার পর বিমানযোগে কক্সবাজার এসেছেন এবং বিনা ময়না তদন্তে মৃতদেহ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...