উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০১/২০২৩ ৭:৫৬ এএম

কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত এবং চালকসহ সাত জন আহত হয়েছেন। রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই পরস্পর আত্মীয়-স্বজন।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, ‘রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ আট জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, ‘আহতদের হাসপাতালে আনার আগে পথেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাত জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...