প্রকাশিত: ১৭/১২/২০২১ ১০:০৬ এএম

মহান বিজয় দিবসকে ঘিরে কক্সবাজারে ভিড় করেছেন দুই লক্ষাধিক পর্যটক। পর্যটকদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল একটি চক্র। খবর পেয়ে ছুরিসহ চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হলেও বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন- শহরের কলাতলী লাইট হাউসপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মীম হাসান ফাহিম (২৩), দক্ষিণ বাহারছড়ার কবরস্থানপাড়ার সফি আলমের ছেলে সাইদুল আলম সানি (২০), উখিয়ার ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে মোহাম্মদ সোহেল (২১), শহরের জিয়া নগর এলাকার মোহাম্মদ নয়ন (১৭), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকার মোহাম্মদ রিদুয়ান (১৭), পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ ইমরান (১৫) ও একই এলাকার মোহাম্মদ শাওন (১৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ভিড়ে টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি ছিল এ চক্রটির। খবর পেয়ে অভিযানে নামে র‌্যাব। র‌্যাব তাদের অবস্থান টের পেলে এদিক-সেদিক দৌড়ে পালাতে থাকে তারা। ধাওয়া করে সাতজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ছুরি, তিনটি ক্ষুর ও লোহার শিকল উদ্ধার করা হয়েছে। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer