প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ করার সময় মাটির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া বোমা তিনটি নিষ্ক্রিয় করেছে সেনা বাহিনীর বিশেষজ্ঞ একটি দল। শুক্রবার বেলা ১২টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সৈকতে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বিমানবন্দরের ভিতর এলাকায় শ্রমিকরা মাটি খুঁড়ার সময় পাওয়া যায় পরিত্যক্ত ১ টি বোমা। শুক্রবার সকালে একই স্থানের আশপাশে মাটির নিচে পাওয়া যায় একই ধরণের আরো ২ টি বোমা।

এর আগেও গত বছর বিমানবন্দরের উন্নয়নকাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় আরো একটি বোমা পাওয়া গিয়েছিল বলে বিমানের এ কর্মকর্তা।

সাধন বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার রাতে নির্মাণকাজ চালানোর সময় শ্রমিকরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পায়। পরে তারা বিষয়টি সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষকে অবহিত করে।

“এর পরপরই বিষয়টি সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের কাছে অবহিত করা হয়েছে। সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ একটি দল শুক্রবার সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে পৌঁছলেন। তারা উদ্ধার করা বোমাগুলো ধুয়ে-মুছে বিস্তারিত জানার চেষ্টা চালায়। তবে দীর্ঘদিন মাটির নিচে থাকায় লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়।”

সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের কর্মকর্তার বরাত দিয়ে বিমান কর্মকর্তা সাধন বলেন, উদ্ধার করা বোমাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়ে থাকতে পারে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer