প্রকাশিত: ২৪/০২/২০২২ ৯:৪৪ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত আপন ৬ ভাইয়ের পরিবারকে দেওয়া হচ্ছে ধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ দ্বিতীয় এবারের মত ওই শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ সহায়তা ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় নিহত আপন ৬ ভাইয়ের প্রত্যেক পরিবারকে একটি করে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ মুজিববর্ষের ৮টি বাড়ি দেওয়া হবে। খুব শীঘ্রই বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও তিনি জানান, নিহতদের পরিবারকে
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো বড় পরিসরে আর্থিক সহায়তা এনে দেয়ার কাজ চলছে।

এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পরিবারটির খবরা-খবর রাখা হবে। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণিসহ সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন পরিবারটির পাশে দাঁড়াতে ও ঘটনাস্থল পরিদর্শনে আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারাও পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় একটি হিন্দু পরিবারের আপন পাঁচ ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ভাইবোন আরো তিনজন।

পরে এ ঘটনার ১৪ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায় তাদের আরো এক ভাই। একটি সড়ক দুর্ঘটনায় আপন ৬ ভাইয়ের মৃত্যুতে মাত্র আগও সচ্ছল পরিবারটি এখন অসহায়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...