প্রকাশিত: ২৯/১১/২০২১ ২:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রতিপক্ষ গ্রুপ বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয় ভাঙচুর করে বলেও অভিযোগ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নং ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মুসার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নব নির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তার সমর্থকরা বিজয় মিছিল করে বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয়ে অবস্থান করছিল। এসময় বদরখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক সেখানে হামলা চালায়।

এ সময় তারা সমিতির কার্যালয় ভাঙচুর করে এবং নব নির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তার বড়ো ভাই নুর হাবিব তসলিমসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দকে ধাওয়া করে। এক পর্যায়ে চশমা প্রতীকের উত্তেজিত সমর্থকরা হেফজখানা এলাকায় নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে বেধড়ক পিটিয় গুরুতর আহত করে। তাকে রাতে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সুত্র: যমুনা টিভি

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...