উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৪/২০২৩ ১০:৩৭ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ের আলোচিত ও চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী স্বামী আবু তাহের(২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রামু উপজেলার চাকমারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের দায়িত্বশীল একটি সূত্র।

গ্রেফতারকৃত আসামী আবু তাহের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়া এলাকার মীর আহমদের ছেলে।

র‌্যাব জানায়, গেলো ১০ মার্চ বিকালে ঈদগাঁও থানাধীন দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা একই এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে মৃত মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (০২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহেরের পরনারী আসক্তি এবং পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী হতে ৬০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিনদিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত ফাতেমা’র মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ ভিকটিমের স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে ৩ জনের নামে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১২/০৩/২০ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

বাংলা রচনা – আ�…

Pause

Unmute
Remaining Time -5:10

Fullscreen
উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসলে তা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আবু তাহের গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৫ কক্সবাজার এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকারীদের গ্রেফতার করতে তৎপর থাকে । কিন্তু উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী আবু তাহের গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী আবু তাহের গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। সুত্র টিটিএন

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...