ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ৮:৪১ পিএম

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের আরও ৩ নাগরিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার পাওয়া অন্য তিনজন হলেন—জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।

ওসি মোহাম্মদ আলী জানান, ওই চার নাগরিক নিজেদের তৈরি একটি নৌকায় নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড় ৯টার দিকে দুর্ঘটনাবশত নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

২৪ রোহিঙ্গাকে জন্ম সনদ দিলেন ইউপি চেয়ারম্যান
তবে প্রতিবন্ধী কিশোর আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বার্তা অনুযায়ী, নাজিরারটেক মোহনায় নৌকাডুবিতে নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্যের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১ জনের উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...