উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৪/২০২৩ ১০:৫৪ পিএম

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামের একজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণারসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা শারমিন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯ (১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে।

তিনি জানান, ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ আদায় হলে অর্থদণ্ডের পরিবর্তে সাজা মওকুফ হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...