ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৩ ৮:১৬ এএম

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একই থাকতেন ফ্ল্যাটে। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায় নি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...