প্রকাশিত: ২৫/০১/২০২২ ২:২৩ পিএম , আপডেট: ২৫/০১/২০২২ ২:২৫ পিএম

কক্সবাজারের পেকুয়ায় বাম হাত ও দুই পায়ের রগকাটা অবস্থায় মোহছেনা আক্তার (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিল থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহছেনা আক্তার কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি জানান, মরদেহের আশেপাশে কোনো রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্ট কার্ড ও কিছু টাকা রয়েছে। তাছাড়া নিহতের শরীরের ডানহাতে ঘড়ি রয়েছে।

তিনি আরো জানান, স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। সে কিভাবে পেকুয়া এলো কিংবা কেউ নিয়ে এসেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer