উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ৯:২৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকার মাতামুহুরি পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো- মৌলভিরচর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ৪-৫ জন বান্ধবী মিলে মাতামুহুরি নদীর ঘাটে গোসল করতে যায়। এক পর্যায়ে মাইমুনা ও ইশপা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের সাথে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে এই জোড়া মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হঠাৎ করেই নদীতে গভীর ও ঝুঁকিপূর্ণ গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে পড়েই মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয়রা অবিলম্বে বিষয়টি তদন্ত করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer