প্রকাশিত: ০৩/১০/২০২০ ৯:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে নতুন নিয়োগ পাওয়া শাহ রেজওয়ান হায়াত (৬০৪২) আগামী রোববার ৪ অক্টোবর দায়িত্ব নেবেন। তিনি শনিবার ৩ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার পৌঁছাবেন।

অতিরিক্ত শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার এবং ভারপ্রাপ্ত আরআরআরসি (জ্যেষ্ঠ উপসচিব) মোহাম্মদ সামছু দ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৬২৭ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে সদ্য সাবেক আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার (৬২৮৪) কে পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব হিসাবে বদলী করা হয়। একইদিন একই মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ৬৭০ নম্বর স্মারকে জারীকৃত অপর এক প্রজ্ঞাপনে তৎকালীন যুগ্মসচিব ও রোহিঙ্গা সেলের প্রধান শাহ রেজওয়ান হায়াত’কে নতুন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়। নতুন আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত গত ২৬ সেপ্টেম্বর সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা।

এদিকে, সদ্য সাবেক আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার গত ১ অক্টোবর আরআরআরসি হিসাবে তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করে এডিশনাল আরআরআরসি মোহাম্মদ সামছু দ্দৌজা নয়ন’কে দায়িত্ব বুঝিয়ে দেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...