ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৪/২০২৩ ১০:৫৬ পিএম

কক্সবাজারে পৃথক অভিযানে দেড় হাজারের বেশি রাইফেলের গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তারা এসব গুলি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারপাড়া এলাকার হুমায়ুন কবীর, একই ইউনিয়নের সাবেকপাড়ার রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার আব্দুল মালেক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী থেকে গ্রেফতার করা হয় মালেককে।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের চক্রের হোতাদের চিহ্নিত করা হয়েছে। এদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...