প্রকাশিত: ১১/১১/২০২০ ৮:৫০ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদের মধ্যে ১৯ জনকে ১৫ থেকে ২২ নভেম্বরের মধ্যে এবং ৬ জনকে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ হাজির হওয়ার জন্য নোটিশও দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, হাজিরের সময় ব্যক্তি নিজে ও তাদের স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি ও মূল কপি, তাদের এবং তাদের উপর নির্ভশীল ব্যক্তিদের নামে থাকা সকল ব্যাংক হিসাবের হিসাব বিবরণী সাথে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও তাদের আয়কর নথি ১০-বিসহ সর্বশেষ কর বর্ষের কপি নিতে বলা হয়েছে।
১৫ থেকে ২২ নভেম্বরের মধ্যে ১ ডিসেম্বরের মধ্যে হাজির হওয়ার জন্য বলা হয়েছে ১৯ জনকে। এরা হলেন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলও) রেজাউল করিম, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এএলও) মোশাররফ হোসেন, বিজয় কুমার সিংহ, কানুনগো আব্দুল খালেক, আব্দুর রহমান, বসন্ত কুমার চাকমা। সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, কবির আহমেদ, ক্যাশব লাল দে, পরিমল চন্দ্র দাশ, সাইফুল ইসলাম পাটোয়ারী, মিশুক চাকমা, আতাউল হক, পিকলু দাশ ও তহশীলদার জয়নাল, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী এহসান কুতুবী ও আবুল হাশেম। কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী।
অপরদিকে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত বিভিন্ন সময়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে ৬ জনকে। এরা হলেন, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, কানুনগো নুরুল ইসলাম, সার্ভেয়ার মো. জিয়াউর রহমান, আশরাফুজ্জামান ও সাবেক কানুনগো বাবুল বাতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...