প্রকাশিত: ২৩/০৪/২০২২ ৪:০২ এএম

কক্সবাজারের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ফারুকের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে তিনিসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ইফতাদুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাশেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, ১৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...