ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ৯:৩৩ এএম

কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম। রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আরেকজন হলেন, পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ। তিনি পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

র‌্যাবের সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি দেশিয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...