ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২৩ ৯:৪৪ এএম

পর্যটন শহর কক্সবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে স্বানামধন্য ৪টি খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র‍্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

এদিন দিল্লি কিচেনকে ৫০ হাজার টাকা, রান্না ঘর ৩০ হাজার টাকা, বিচ বিরাম ২০ হাজার টাকা ও পউসি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ ছিল যে তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র‍্যাব যৌথ অভিযানে নামে।

এছাড়া ওশান প্যারাডাইস এর রান্নাঘরে সব কিছু নিয়মমাফিক পাওয়ায় তাপদেরকে ধন্যবাদ দেয়া হয়।

এই সময় মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার৷ স্যানিটারি ইন্সপেক্টর ও র‍্যাব ১৫ এর টিম।

এছাড়া শনিবার অপর অভিযানে কক্সবাজার শহরের বাস টার্মিনালে এক অবৈধ টোল আদায়কারীকে গ্রে’প্তার করা হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer