প্রকাশিত: ০১/০৮/২০২১ ৬:৩২ পিএম

টানা ভারী বর্ষণের দু-একদিন পর আবারও শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে শহরের প্রধান সড়কের পাশাপাশি গলি সড়কগুলোও পানিতে ডুবে গেছে।

পাহাড়ের ঢালে বসবাসকরা মানুষকে নিরাপদ জায়গায় সরে যেতে জেলা প্রশাসন থেকে আহ্বান করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, গতরাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত আরও কয়েক দিন থাকতে পারে। এই মুহূর্তে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে থাকা মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং চলছে। যাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তারা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আসতে পারেন।

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি টিম মাঠে রয়েছে। এসব টিমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক আছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান রাইজিংবিডিকে বলেন, এই মুহূর্তে আবহাওয়ার সতর্কতা সংকেত জারি নেই। রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজারে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত ২৭ জুলাই কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১০নং ক্যাম্পে পাহাড় ধস হয়। এ ঘটনায় শিশুসহ ছয়জন মারা যায়। সুত্র : রাইজিং বিডি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...