উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১১/২০২৪ ৫:৪৬ পিএম , আপডেট: ০৩/১১/২০২৪ ৮:০২ এএম

কক্সবাজারে আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা এস এম আলমগীর হোসেন আটক হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা তাকে ধরে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করে।

শুক্রবার (১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, কক্সবাজার শহরে প্রতিদিন হোটেল বদল করে আত্মগোপনে রয়েছেন গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন।

এই সংবাদ পাওয়ার পর ছাত্র প্রতিনিধিদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা। পরে যৌথ বাহিনীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করেন।

তা ছাড়া ছাত্র হত্যার একটি মামলায় তাকে ৫০ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে আত্মগোপনে রয়েছেন।

এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই ‘রেড জোন’ চিহ্নিত করছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...