ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৩ ৭:৩৩ এএম

কক্সবাজারে ‘থার্টি–ফার্স্ট নাইট’ উপলক্ষে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠান না করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহিন ইমরান বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্তস্থানে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দিনের বেলা অনুষ্ঠান আয়োজন করলেও সন্ধ্যা ৬টার মধ্যেই তা শেষ করতে হবে। তবে অনুমতি নিয়ে অভ্যন্তরীণ আয়োজন করা যাবে।

এদিকে থার্টি-ফার্স্ট নাইট ঘিরে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না বলেও জানান তিনি। ওইদিন বন্ধ থাকবে কক্সবাজারের সমস্ত বার। এর ব্যতিক্রম হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

এদিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, থার্টি-ফার্স্ট নাইটে লাখের বেশি পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...