প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৯:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির দুইটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের বাইরে পেকুয়া উপজেলায় আরো একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে।

ইতিমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। সংশ্লিষ্ট এলাকার মানুষ তাদের পূর্ণবাসনের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় করিয়ারদিয়া বিস্তৃর্ণ এলাকা জুড়ে লবণের মাঠ এবং চিংড়ি ঘের। প্রধানমন্ত্রী ঘোষিত ১২শ’ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান এটি। ইতিমধ্যে করিয়ারদিয়া মৌজায় ১ হাজার ৫শ’ ৬০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এ সংক্রান্ত ৩ ধারার একটি নোটিশ জমির মালিকদের কাছে পৌঁছানো হয়েছে। তাদের আংশকা, জমির প্রকৃত মূল্য পাবেন না।

জেলা প্রশাসক জানিয়েছেন, জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই প্রকল্প বাস্তবায়ন হবে।স্থানীয়রা জানাচ্ছেন, প্রস্তাবিত এলাকায় জমির প্রকৃত মালিক দেড় হাজারের মতো হলেও এই এলাকার ওপর ২০ হাজার মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer