উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০১/২০২৩ ৪:৪৬ পিএম

কক্সবাজারে সাড়ে চার লাখ ইয়াবা ও ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানান।

দণ্ডিতরা হলো, মিয়ানমারের নাগরিক মৌং সা দু’র পুত্র এ খং সা, একই এলাকার স্যাং টোয়েং এর পুত্র মৌং চোং অং এবং মো. ইদ্রিসের পুত্র মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর এবং আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন।

রায়ে দণ্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং দণ্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...