প্রকাশিত: ১৬/০৩/২০২২ ৮:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ দুপুর ১ টায় ডোপ টেস্ট কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল। এ সময় তিনি বলেন,প্রযুক্তির ছোয়ায় এখন সবকিছু আধনীক হচ্ছে,তারই অংশ হিসাবে চিকিৎসা বিজ্ঞান ক্রমসই উন্নতী করছে। ফলশ্রুতিতে ডোপ টেস্ট এখন একটি অপরিহার্য বিষয়। আমাদের মাতৃতুল্য প্রধানমন্ত্রী আগেই ঘোষনা দিয়েছেন ডোপ টেস্ট ছাড়া সরকারি চাকরীতে যোগদান করা যাবে না,ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। কারন কোন মাদকসক্ত ব্যাক্তি দেশের জন্য সঠিক কাজটি করতে পারবেনা। অপর দিকে মাদকাসক্ত গাড়ি চালকের কারনে যাতে কোন প্রাণ অকালে ঝরে না যায় সে জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিশ্চিত করার জন্য সব ধরনেরউদ্দ্যোগ নিচ্ছে তারইঅংশ হিসাবে ডোপ টেস্ট কার্যক্রমের ফলে,ড্রাইভিং লাইসেন্স,সরকারি চাকরী,শিক্ষার্থীদের জন্য বা মামলার কার্যক্রমের জন্য ডোপ টেস্ট উপকারী হিসাবে কাজ করবে। এ সময় তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ধর্য্য এবং আন্তরিকতা সাথে সেবা গ্রহনের জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান, এতে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোমিনুর রহমান, এ সময় তিনি বলেন,সকাল ৮ টা থেকে দুপুর ২ টার পর্যন্ত হাসপাতালের ১১৭ নাম্বার রুমে ৯০০ টাকা পরিশোধ করে যে কেউ ডোপ টেস্ট করতে পারবে। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বিভীষন কান্তি দাশ,কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী,কক্সবাজার বি আর টি এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী,কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদুল হক, অনুষ্টানে ডোপ টেস্টের উপরে মূল বিষয় বস্তু তুলে ধরেন জেলা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ জিয়া উদ্দিন, অনুষ্টান সঞ্চালন করেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: আশিকুর রহমান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...