প্রকাশিত: ১২/০৮/২০২১ ৯:৫২ এএম

রাশেদুল ইসলাম:
কক্সবাজারে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে দুই মোটর সাইকেল চোর আটক হয়েছে৷

আটককৃতরা হলেন, রামু দক্ষিণ মিঠাছড়ি,সমিতির পাড়া, ৬নং ওয়ার্ডের মোঃ হাসানের পুত্র শাহজাহান (২২) ও কক্সবাজার সদর মুক্তারকুল বাংলাবাজার, ৬ নং ওয়ার্ডের মোঃ জাকারিয়ার পুত্র এহসানুল কবির (৩০)। বুধবার (১১ আগস্ট) রাত ৮ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারের পাশে মুক্তারখুল ব্রীজ এর উপর থেকে মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেন৷

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ২০২১ সালের ২৪ ও ২৫ এপ্রিল সকাল ১১ টার সময় শহরের বার্মিজ স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসার ভাড়াটিয়া চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পরিমল কান্তি দে এর ছেলে অনুপম কান্তি দে (৪২) নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ২৭ মে সদর মডেল থানায় মামলা করা হয়।

পরে বিষয়টি ডিবি পুলিশকে জানানোর পর ডিবি পুলিশ তৎক্ষাণিক সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে অনুপম কান্তি দে এর চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরাই দুইজন আটক করতে সক্ষম হয় বলে জানান ডিবির ওসি৷

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...